প্রশ্ন: জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে কত বছর বয়স থেকে নিয়মিত প্যাপস স্মিয়ার পরীক্ষা করা উচিত?উত্তর: নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে জরায়ু মুখের ক্যানসারের আগাম আভাস পাওয়া যায়। নিরাময়যোগ্য চিকিৎসাও শুরু করা যায়। স্ক্রিনিংয়ের জন্য প্যাপস স্মিয়ার টেস্ট একটি সহজ ও নির্ভরযোগ্য পরীক্ষা। আমাদের দেশে মেয়েদের ৩০ বছর বয়সের পর থেকে অথবা বিয়ের তিন বছর পর থেকে প্রতি তিন বছর অন্তর একবার করে প্যাপস স্মিয়ার টেস্ট করা উচিত। তবে রিপোর্ট ঝুঁকিপূর্ণ হয়ে থাকলে পরবর্তী পরীক্ষা আরও ঘন ঘন করা লাগতে পারে। ডা. পারভীন শাহিদা আখতার।