প্রশ্ন: কটন বাড বা অন্য কিছু দিয়ে কান পরিষ্কার করা কি ক্ষতিকারক?উত্তর: কটন বাড বা কিছু দিয়ে কান পরিষ্কার করা কেবল অপ্রয়োজনীয় নয়, কখনো কখনো ক্ষতিকরও। এতে কানে আরও বেশি ময়লা জমে যেতে পারে, ব্যথা বা সংক্রমণ হতে পারে, চোখা কিছুর আঘাতে পর্দা ফুটো হয়ে যেতে পারে। কানের ময়লা চোয়ালের কার্যকারিতায় এমনিতেই বেরিয়ে আসে, পরিষ্কার করার দরকার হয় না। ডা. মো. নাজমুল ইসলাম।