প্রশ্ন: দাঁত কি নিয়মিত স্কেলিং করা উচিত?উত্তর: দাঁতে জমে থাকা প্ল্যাক বা দন্তমল থেকে মাড়িতে প্রদাহ, পকেট এবং মাড়ির দাঁত আলগা হয়ে যেতে পারে। স্কেলিংয়ের মাধ্যমে এই প্ল্যাক পরিষ্কার করা হয়। উন্নত বিশ্বে বিশেষজ্ঞরা বছরে অন্তত দুবার অর্থাৎ ছয় মাসে একবার দাঁত স্কেলিংয়ের কথা বলে থাকেন। মাড়ির ও দাঁতের সুস্থতায় তাই নিয়মিত দাঁতের স্কেলিং করা উচিত। অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী।