প্রশ্ন: গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন একটানা সেবন করা কি ক্ষতিকর?উত্তর: বর্তমানে যেসব ওষুধ গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য ব্যবহূত হয়, তার বেশির ভাগেরই জটিল কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিশ্চিন্তে অনেকে মাসের পর মাস এগুলো সেবন করে থাকেন। তবে লক্ষণ না থাকলে অকারণে টানা ওষুধ সেবন না করে মাঝে মাঝে দু-এক মাস বিরতি দেওয়া ভালো। গর্ভাবস্থায়, কিডনি ও যকৃতের রোগে যে কোনো ওষুধ সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। কিছু ওষুধ আছে যেগুলোর সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ, যেমন অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে এদের কার্যকারিতা কমে যায়। সে ক্ষেত্রে চিকিৎসক ওষুধ খাওয়ার সময়টা পাল্টে দিতে পারেন। কখন কী ওষুধ কোনটির সঙ্গে খাওয়া নিরাপদ, সে সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তবেই তা সেবন করা উচিত। অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।