প্রশ্ন-উত্তর

প্রশ্ন: বড়দেরও কি নিয়মিত শিশুদের মতো কৃমির ওষুধ খাওয়া উচিত?উত্তর: অপরিচ্ছন্ন পরিবেশে থাকা ও কাজ করা, খালি পায়ে থাকা, মাঠে ও খেত-খামারে খালি পায়ে কাজ করা এবং বিশুদ্ধ পানি পান না করা থেকে কৃমি হয়ে থাকে। পরিচ্ছন্ন থাকলে, খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর ভালো করে হাত ধোয়ার অভ্যাস থাকলে এবং বিশুদ্ধ পানি পান করলে ওষুধ না খেলেও চলে। তবে আমাদের দেশে হোটেল-রেস্তোরাঁ-বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত হয় বলে অনেক সময় বাড়িতে পরিচ্ছন্ন থাকলেও আমরা সহজেই আক্রান্ত হতে পারি। তাই ছয় মাস পর পর একটি কৃমির ওষুধ খেয়ে নেওয়াই ভালো। অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।