প্রশ্ন: মুখে দুর্গন্ধ কেন হয়ে থাকে?উত্তর: মাড়ির প্রদাহ, পেরিওডন্টাল ডিজিজ, দন্তক্ষয়, দাঁতের গোড়ায় পুঁজ জমা বা সংক্রমণ, আক্কেল দাঁতের প্রদাহ ইত্যাদি কারণে মুখে দুর্গন্ধ হয়। এ ছাড়া অন্যান্য কিছু রোগে যেমন: পেটের আলসার, আইবিএস, যকৃতের সমস্যা, নাক ও শ্বাসনালির নানা সমস্যায়ও এটি হতে পারে। মুখে দুর্গন্ধ থাকলে প্রথমে দাঁত বা মাড়ির কোনো সমস্যা আছে কি না দেখে নিন এবং তার চিকিৎসা করুন। মুখ ও দাঁত পরিষ্কার রাখুন। নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। অধ্যাপক অরূপ রতন চৌধুরী।