প্রশ্ন: রক্তে চর্বি কমানোর ওষুধ কি সারা জীবন খাওয়া উচিত?উত্তর: যাঁরা হূদেরাগে আক্রান্ত হয়েছেন, তাঁদের সারা জীবন চর্বির ওষুধ চালিয়ে যেতে বলা হয়। যাঁরা আক্রান্ত হননি, কিন্তু হূদেরাগের ঝুঁকি আছে, যেমন বয়স ৪০ বছরের ওপর, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে, তাঁদেরও রক্তে চর্বির আধিক্য থাকলে বাকি জীবন তা কমানোর ওষুধ খেয়ে যাওয়াই ভালো। দীর্ঘদিন চর্বি কমানোর ওষুধ খাওয়াতে ক্ষতির তুলনায় লাভের পাল্লা বেশি ভারী বলেই এটি চালিয়ে যেতে বলা হয়।অধ্যাপক জাফর আহমেদ লতিফ