প্রশ্ন: ধূমপান বন্ধ করার পর ফুসফুস কি আবার অধূমপায়ীর ফুসফুসের মতো হয়ে যায়?উত্তর: ধূমপান করার ফলে ফুসফুসে যদি স্থায়ী ক্ষতি হয়ে যায়, যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসিমা জাতীয় সমস্যা হয়ে যায়, তবে হয়তো পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবু এটি আরও খারাপ হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায় এবং কিছুটা হলেও উন্নতির আশা থাকে। আর স্থায়ী ক্ষতি না হয়ে থাকলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে ফুসফুস আবার অধূমপায়ীদের মতো হয়ে যায়। ডা. মো. আমিনুল ইসলাম।