ফটিকছড়ির আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা গত ২৭ আগস্ট কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আকতার। সভাপতিত্ব কাঞ্চননগর ইউপির চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন প্রমুখ।