সম্প্রতি হয়ে গেল ২০১৮ বিশ্বকাপ ফুটবলের ড্র। সম্পূর্ণ বাংলাদেশি নিয়মে ড্র হলে পরিস্থিতি কেমন দাঁড়াত?
ভেবেছেন সঞ্জয় সরকার
দূরসম্পর্কের সম্পর্কগুলো হতো চাঙা
ভাই, আমরা কিন্তু একই এলাকার লোক। বোঝেনই তো। ওদিকে আপনার ওয়াইফ কিন্তু আমার দূরসম্পর্কের শ্যালিকা। শ্যালিকার সম্মানের জন্য হলেও আমাদের একটা সহজ গ্রুপে ফিট করে দেন।
ফিফা সভাপতিকে দেওয়া হতো ঘুষ
স্যার, এগুলা আমার নিজের পুকুরের ইলিশ। আপনার জন্যই ইলিশের পোনা ছাড়ছিলাম। আমগো বিষয়ডা যদি একটু দেখতেন...
আয়োজক-উপস্থাপক ঝামেলা তো হতোই
ইতালি ‘এ’ গ্রুপে পড়েছে।
সরি, ইতালি আসলে ‘বি’ গ্রুপে পড়েছে। উপস্থাপক ‘বি’ দেখতে ভুলে ‘এ’ দেখেছে।
আরে ভাই, আমরা তো বিশ্বকাপেই নাই!
ড্রয়ের রেজাল্ট আগের রাতেই ফাঁস হতো
বড় ভাই, চলেন টিভি দেখি। আজকে তো বিশ্বকাপের ড্র।
আরে ব্যাটা, রেজাল্ট তো রাতেই পাইছি! মেসেঞ্জারে দেখলাম, আমরা ‘ডি’ গ্রুপে পড়ছি।
ড্র নিয়ে দুই গ্রুপের দ্বিমত থাকতই
আমাদের কাছে গোপন তথ্য আছে, ড্রয়ের সময় দুর্নীতি হতে পারে। তাই আমরা এই ড্র কোনোভাবেই মেনে নেব না।
মাননীয় ম্যানেজার, ড্র নিয়ে চিন্তা কেন? আসল খেলা তো হবে মাঠে!