ইনস্টাগ্রাম—ফ্যাশনিস্তা তারকাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের নাম। ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা হাতের মুঠোফোনে এক ক্লিকে এখানে আসেন, ছবি-ভিডিও-ক্যাপশন পোস্ট করেন। তারকা ও ইনফ্লুয়েন্সারদের ছবিগুলো দেখলে বোঝা যাবে ফ্যাশন আর বিউটির ট্রেন্ড। আবার কোনো কোনো তারকার কিছু কিছু ফ্যাশন বা স্টাইল ট্রেন্ড সেটও করে। চোখ বুলিয়ে নেওয়া যাক, ইনস্টাগ্রামে সবচেয়ে আলোচিত তারকাদের পোশাক আর সাজগোজে।
