বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ২৮ জানুয়ারি মিলাদ মাহফিল, শোকরানা আদায় ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এরশাদ হোসেন, আবুল মনসুর, জয়নাল আবেদীন, জাহিদুর রশীদ, নজরুল ইসলাম প্রমুখ। নগর ছাত্রলীগ: ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর কমিটি ২৮ জানুয়ারি দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন নগর সভাপতি এস আর আজিম, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও হাবিবুর রহমান তারেক প্রমুখ।