বন্দী সময়

এই ধোরো না, ওই ধোরো না,

চারদিকে খুব ভয়

বসেই আছি বাসার ভেতর,

কাটছে না সময়।

করোনাভাইরাসের জন্য

আমরা পাগলপারা

জেগে থাকার সময়টাতে

হাত ধোয়ারই তাড়া

পত্রিকা আর টিভিজুড়ে খবর করোনার

ভালো খবর এখন যেন খুঁজে পাওয়াই ভার।

ত্যক্ত হয়ে বসে আছি, ভাল্লাগে না কিছু

করোনা তুই ছাড়বি কবে পৃথিবীটার পিছু?

 অষ্টম শ্রেণি, রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা