জবর খবর

বন্ধু গন্ডার

ভেবে দেখুন তো, বাড়ির ভেতর একটা দুই টন ওজনের গন্ডার ঘুরে বেড়াচ্ছে! বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলছে, খাওয়ার সময়ে পায়ের সঙ্গে নাক ঘষছে...! আপনার পিলে চমকে গেলেও, ব্যাপারটা খুবই স্বাভাবিক ঠেকছে অ্যানি হুইটালের কাছে। জিম্বাবুয়ের অধিবাসী অ্যানি। বাড়ির ভেতর একটি গন্ডার লালন-পালন করছেন সন্তানের মতো করে। গন্ডারটির নাম রেখেছেন জিমি। জিমি যখন ছোট, শিকারির হাতে মারা পড়ে তার মা। সেই থেকেঅ্যানিই জিমির কাছে মায়ের মতো। জিমি হয়ে উঠেছে পরিবারের একজন সদস্য। বোঝা গেল, গন্ডারের চামড়া যতই মোটা হোক, স্নেহের ছোঁয়াটা ভেতরে পৌঁছে যায় ঠিকই! ডেইলি মেইলগ্রন্থনা: মো. সাইফুল্লাহ