বলিউডে যতই ‘নেপোটিজম’ নিয়ে আলোচনা, সমালোচনা চলুক না কেন, তারকাদের সন্তানেরা তো বলিউডে পা রাখবেনই। মেধা, পরিশ্রম দিয়ে এর মধ্যে অনেকে টিকেও যাবেন। বলিউডে আগামী দুই বছরে অভিষেক হতে যাচ্ছে একঝাঁক তারকা–সন্তানের। অভিষেকের অপেক্ষায় হৃতিক রোশানের চাচাতো বোন পাশমিনা রোশান, শাহরুখ খানের মেয়ে সুহানা খান, ছেলে আরিয়ান খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের।
