রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির উপজেলা শাখার কমিটি ২৪ এপ্রিল গঠন করা হয়েছে। সারোয়াতলী ইউনিয়নের শিজক কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রভাত কুমার চাকমা সভাপতি, বড়ঋষি চাকমা সাধারণ সম্পাদক ও খোকন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি উৎপলাÿ চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ–তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, রাঙামাটির জেলা শাখার সহসভাপতি কিশোর কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক শরৎ জোতি চাকমা, রাঙামাটি জেলা শাখার যুব সমিতির সভাপতি সুনির্মল দেওয়ান প্রমুখ।