ছড়া রস

বৈশাখী অণুকাব্য

.

মোয়া-খই
পুঁটলিতে থাক
এসেছে বৈশাখ!

মেলার ভেতর
ঘুরতে থাক
এল রে বৈশাখ!

ইলিশে কাঁটা?
বেছে খাক,
এসেছে বৈশাখ!

সব বাঙালি

বাঙালিই থাক

এসেছে বৈশাখ!