বৈশাখ সংকলন

পয়লা বৈশাখে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভা। সকাল থেকেই বন্ধুদের আনাগোনায় মেতে ওঠে ক্যাম্পাস। নানা ধরনের পিঠার পসরা নিয়ে বসেন বন্ধুরা। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ‘প্রতিধ্বনির’ বৈশাখ সংকলন প্রকাশনা। বৈশাখ সংকলনটি সম্পাদনা করেছেন মুক্তার আলম।