ভালোবাসার দিনটিতে নিজ হাতে রান্না করতে পছন্দ করেন অনেকেই। রাতে ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজনে পাস্তা থেকে শুরু করে কেক বানানো যায় অনেক কিছুই।
উপকরণ: তাজা লেবুর শরবত ১০ মিলি লিটার, ট্রবেরি সিরাপ ২০ মিলি লিটার, পুদিনাপাতা ৮-১০টি, কাটা স্ট্রবেরি ১০টি ও সেভেন আপ ১০ মিলি লিটার।
প্রণালি: প্রথমে স্ট্রবেরি ও পুদিনাপাতা হালকা থেঁতলে নিন। এবার বরফকুচি দিয়ে সমস্ত উপকরণ মেশান। সবশেষে সেভেন আপ ঢেলে পরিবেশন করুন।
উপকরণ: তাজা স্ট্রবেরি ৮-১০টা, সাদা চকলেট পরিমাণমতো, ডার্ক চকলেট পরিমাণমতো, স্প্রিংকেল সাজানোর জন্য।
প্রণালি: চুলায় পানির পাতিল দিন। এর ওপর তাপ সহ্য করতে পারবে, এমন বাটি দিয়ে দিন। খেয়াল রাখবেন পাতিলের পানির সংস্পর্শে যেন বাটিটি না আসে। চকলেট দিয়ে দিন। গলে গেলে নামিয়ে নিন। এর মধ্যে স্ট্রবেরি চুবিয়ে কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করুন। ২-৩ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।
উপকরণ: মাখন এক কাপের এক–তৃতীয়াংশ, ডার্ক চকলেট ১৭৫ গ্রাম, চিনি ১ কাপ, ময়দা দেড় কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, চিনি পৌনে দুই চা-চামচ, লবণ পরিমাণমতো, ডিম ২টি, বাটার মিল্ক ১ কাপ, ভেজিটেবল অয়েল আধা কাপ, কফি ১ কাপ, ভ্যানিলা এক্সটার্ট ১ চা-চামচ ও আইসিং সুগার ২ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি ভালো করে মেশাতে হবে। অন্য একটি পাত্রে ২টি ডিম, বাটার মিল্ক, তেল, কফি, ভেনিলা হুইস্কি দিয়ে মেশাতে হবে। এই উপকরণগুলো শুকনো উপকরণে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। ৮ ইঞ্চি কেক প্যানে এই মিশ্রণ ঢেলে দিতে হবে। ওভেনে ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ৩৫ মিনিট বেক করুন।
উপকরণ: শসা ১টি, টমেটো ১টি, ক্যাপসিকাম তিন ধরনের ৪-৫টি, রেড চিলি ৪-৫টি, চিনি পরিমাণমতো, লবণ পরিমাণমতো, ভিনেগার অয়েল ড্রেসিং ২ টেবিল চামচ, ধনেপাতা পরিমাণমতো, পেঁয়াজকুচি ও রসুনকুচি ২ চা-চামচ, জলপাই তেল পরিমাণমতো ও সেদ্ধ চিংড়ি ৭-৮টি।
সালাদ ড্রেসিং: তিন ধরনের ক্যাপসিকাম, লবণ, চিনি, পেঁয়াজ, রসুনকুচি, হলুদ, লবণ ব্লেন্ডারে দিন। এবার ভিনেগার ও জলপাই তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
প্রণালি: টমেটো, শসা, ক্যাপসিকাম—সব হৃদয় আকারে কেটে নিন। সালাদ ড্রেসিং দিয়ে মেখে নিতে হবে। ওপরে চিংড়ি দিয়ে পরিবেশন করতে হবে।
উপকরণ: পাস্তা ১ প্যাকেট, মাশরুম ৬টি, সসেজ ৪টি, লবণ পরিমাণমতো, জলপাই তেল সামান্য পরিমাণ, মাখন ১ টেবিল চামচ, পেঁয়াজ আধা কাপ, রসুনের কোয়া ১টি, হুইপিং ক্রিম ১ কাপ, চেরি ১ কাপের তিন ভাগের এক ভাগ, পারমিজান চিজ আধা কাপ ও তাজা তুলসীপাতা সামান্য।
প্রণালি: গরম পানিতে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে সসেজটা ভেজে নিন। কড়াইতে আরেকটু মাখন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে নিন। তারপর এর মধ্যে মাশরুম আর পাস্তা দিতে হবে। একে একে ক্রিম, পারমিজান চিজ, গোলমরিচের গুঁড়া, লবণ দিতে হবে। সবশেষে তুলসীপাতা আর চেরি দিয়ে পরিবেশন করুন।
উপকরণ: ব্রয়লার মুরগির চামড়াসহ বুকের টুকরা ৬টি, রসুনকুচি ২ টেবিল চামচ, শুকনা থাইমপাতা ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, এক্সট্রা ভার্জিন জলপাই তেল ১ টেবিল চামচ, ঘন ক্রিম আধা কাপ, মুরগির স্টক এক কাপের চার ভাগের তিন ভাগ অংশ, পারমিজান চিজ সিকি কাপ, লবণ ও গোলমরিচগুঁড়া স্বাদমতো, সান ড্রাইড টমেটোকুচি আধা কাপ ও তাজা তুলসীপাতা সাজানোর জন্য।
প্রণালি: প্রথমেই একটি ছড়ানো প্যানে জলপাই তেল দিয়ে তাতে লবণ, গোলমরিচ মাখানো মুরগির টুকরাগুলো একেক পাশ ৪-৫ মিনিট ভেজে নিতে হবে বাদামি করে। হয়ে গেলে তুলে অর্ধেক তেল সরিয়ে রাখতে হবে। এতে এবার রসুনকুচি, থাইম, চিলি ফ্লেক্স দিয়ে ভেজে নিন। সুগন্ধ বের হলে এর মধ্যে ক্রিম, মুরগির স্টক, পারমিজান চিজ ও টমেটো দিয়ে দিন। লবণ ও গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে ফুটে উঠলে একটি বেকিং পাত্রে ঢেলে নিতে হবে। এবার এর ওপরের চামড়ার অংশ ওপরের দিকে রেখে মুরগির টুকরাগুলো সাজিয়ে নিতে হবে। এবার ৩৭৫ ডিগ্রি তাপমাত্রায় ওভেনে খোলা অবস্থায় তা বেক করতে হবে ২০ মিনিট সময় ধরে। ওপরে বেসিলপাতা ছিটিয়ে পরিবেশন করুন।