নোটিশ বোর্ড

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হলো ‘ভিকারুননিসা অ্যালামনাই আ্যানোসিয়েশন’।
১০ মে সদস্যদের ভোটে বুশরা হাসিনা চৌধুরীকে প্রেসিডেন্ট ও ইফফাত গিয়াস আরেফিনকে এক্সিকিউটিভ ডিরেক্টর করে কার্যকরী পরিষদ গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট: শাওন্তী হায়দার, শারমিন হোসেন ও তুবাইশী রুবাব আহমেদ। পরিচালকমণ্ডলীর সদস্যরা হলেন অপরাজিতা গোস্বামী, আফসানা আলমগীর খান, রুবানা তাওহিদা নেওয়াজ, রুমানা রশীদ, নাদিয়া আহমেদ, কাজী ফারজানা মারিয়াম, ঈশিতা আলম ও মানযুমা আহসান।
সদস্য হতে ও সদস্য হওয়ার নিয়ম জানতে ঘুরে আসুন www.viqarunnisa-alumni.com ওয়েবসাইট অথবা ফোন করুন ০১৭৮৭১০০৪৭১-২ নম্বরে।