ভিন্ন স্বাদে শরবত

গরমে কিছুক্ষণের জন্য হলেও যেন প্রশান্তি দেয় ঠান্ডা শরবত। দুধ, টক দই ইত্যাদি দিয়ে বানিয়ে নিতে পারেন ভিন্ন ধাঁচের শরবত। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন

নোনতা লাচ্ছি
নোনতা লাচ্ছি

নোনতা লাচ্ছি
উপকরণ: টক দই ২ কাপ, ঠান্ডা পানি ১ কাপ, লবণ আধা চা-চামচ, বিট লবণ ১ চিমটি, জিরার গুঁড়া ১ চিমটি।
প্রণালি: দইসহ সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ঠান্ডা নোনতা লাচ্ছি।

চকলেট মিল্ক শেক

চকলেট মিল্ক শেক
উপকরণ : ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ, চকলেট ব্রাউনি ক্রাম্ব ২০০ গ্রাম, ঠান্ডা দুধ ৪০০ মিলি, চকলেট হরলিকস ২ টেবিল চামচ।
প্রণালি: আইসক্রিম ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করুন। আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।

কলার স্মুদি

কলার স্মুদি
উপকরণ: কলা ১ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ বা ১ কাপ, মিষ্টি দই ১ টেবিল চামচ, চিনি ২ চা-চামচ বা স্বাদ অনুযায়ী, ঠান্ডা দুধ ১ কাপ, হরলিকস ২ টেবিল চামচ, বরফকুচি ২ টুকরা।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। বরফকুচি দিয়ে স্মুদি পরিবেশন করুন।

কাঁচা আমের বোরহানি

কাঁচা আমের বোরহানি
উপকরণ: ঝুরি করা কাঁচা আম ২ কাপ (বেটে নিতে হবে), পানি আধা কাপ, টক দই ১ কাপ, চিনি আধা কাপ বা স্বাদ অনুযায়ী, লবণ দেড় চা-চামচ বা স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, পুদিনা পাতার কুচি সিকি কাপ, সরষে বাটা বা গুঁড়া ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, ভাজা লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ, সাদা গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ, ভাজা ধনেগুঁড়া ১ চা-চামচ ও বরফকুচি পরিমাণমতো।
প্রণালি: সমস্ত উপকরণ একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারের চালুনি দিয়ে ছেঁকে নিন। আইসক্রিম দিয়ে পরিবেশন করুন ঠান্ডা কাঁচা আমের বোরহানি।

চিড়ার লাচ্ছি

চিড়ার লাচ্ছি
উপকরণ: চিড়া আধা কাপ, ঘন ঠান্ডা দুধ ৩ কাপ, বরফকুচি প্রয়োজনমতো, মিষ্টি দই ২ কাপ ও গোলাপজল সিকি চা-চামচ (না দিলেও হবে)।
প্রণালি: চিড়া ঝেড়ে-বেছে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টার মতো। তারপর পানি ছেঁকে সবকিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। ওপরে আবার বরফ বা আইসক্রিম দিয়ে পরিবেশন করুন চিড়ার লাচ্ছি।

ঠান্ডা তরমুজের লাচ্ছি

ঠান্ডা তরমুজের লাচ্ছি
উপকরণ: ঠান্ডা তরমুজ ২ কাপ, ঠান্ডা টক দই ২ কাপ, চিনি পছন্দমতো, বরফের টুকরা ৮টি।
প্রণালি: তরমুজের বিচি ছাড়িয়ে নিন। সব একসঙ্গে ব্লেন্ড করে নিন। ওপরে আবার বরফ দিয়ে পরিবেশন করুন।