ভিলেজের প্রযুক্তি মেলা শেষ হচ্ছে আজ

তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজের প্রযুক্তিমেলা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। ভিলেজের আগ্রাবাদ শাখায় গত ২৬ নভেম্বর থেকে এ মেলা শুরু হয়। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ মেলার শিরোনাম ছিল ‘শীতের আমেজে বিজয় উৎসব’। মেলায় ডেস্কটপ, ল্যাপটপ কিনলে পাওয়া যাচ্ছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে উপহার। রয়েছে নেটওয়ার্কিংয়ের সব ধরনের পণ্য ও টার্বোবুস্ট টেকনোলজি ২ দশমিক ০ —তে তৈরি করা সেকেন্ড জেনারেশনের বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ পিসি। তথ্যপ্রযুক্তি জগতে আলোচিত ও জনপ্রিয় অল ইন ওয়ান পিসি অর্থাৎ ল্যাপটপের আদলে তৈরি করা এইচপি ব্র্যান্ডের ‘ডেস্কটপ অমনি ১০০ পিসি’ পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে। নিজস্ব প্রতিবেদক