কারিগরি পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে আনোয়ারার স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা স্মারকলিপি দিয়েছেন সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে। গত ২৪ অক্টোবর মন্ত্রীর বাসভবনে এই স্মারকলিপি তুলে দেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজান উদ্দিন, এয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংগঠনিক সম্পাদক মো. এনাম, অর্থ সম্পাদক সুমন বোস, সদস্য শিমুল দত্ত, বাহার উদ্দিন, নোমান হোসেন ও নুরুল আলম। ভূমি প্রতিমন্ত্রী এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। —আনোয়ারা প্রতিনিধি