মহানগর ট্রাক মালিক সমিতির কার্যকরী পরিষদ গঠিত

চট্টগ্রাম মহানগর ট্রাক মালিক সমিতির কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি সমিতির ঢাকা ট্রাঙ্ক রোড বারো কোয়ার্টার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় ২০১১-১২ মেয়াদের জন্য ফাহিম উদ্দিন আহমেদকে সভাপতি, নুর মোহাম্মদকে কার্যকরী সভাপতি ও আমীর পারভেজকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।এর আগে অনুষ্ঠিত সভায় পরিবহনশিল্পের বিভিন্ন সমস্যার ওপর আলোচনা করেন আহসান উল্লাহ, আবদুল হামিদ, শিহাব উদ্দিন, আবু বক্কর প্রমুখ। বিজ্ঞপ্তি।