কক্সবাজারের মহেশখালীতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ইমাম–মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম নয়জন ইমামের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহেশখালীর সমন্বয়কারী এস এম মীর কাসেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।