কক্সবাজারের মহেশখালীতে ১৬ অক্টোবর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জেনুইন গণিত উৎসব সম্পন্ন হয়েছে। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সেরা হয় ৩৩ জন। ১৭ অক্টোবর বেলা তিনটায় ছোট মহেশখালী তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসার সম্মেলনকক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম ও যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ তারেক আজিজ।
বক্তব্য দেন, মাদ্রাসার সুপার ছিদ্দিক আজাদ, আদিনাথ পূজা উদ্যাপন কমিটির সভাপতি ব্রজগোপাল ঘোষ, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী প্রমুখ।