শোক\

মানথী বৈদ্য

মানথী বৈদ্য ১৬ এপ্রিল দিবাগত রাত চারটা ৫৫ মিনিটে দেওয়ানজী পুকুর পারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২০০৯ সালে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১১ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক নারায়ণ বৈদ্যের প্রথম সন্তান। মানথী দুরারোগ্য বোন টিউমার রোগে ভুগছিলেন। বিজ্ঞপ্তি।