এক দশক পূর্তি উপলক্ষে মায়াবী ড্যান্স একাডেমির নৃত্যসন্ধ্যা আগামীকাল শুক্রবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এ আয়োজনে থাকবে খুলনা থেকে আমন্ত্রিত নৃত্যদল নৃত্য বিহারের পরিবেশনাও। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ। প্রতিবারের ধারাবাহিকতায় এ বছর সংগঠনের পক্ষ থেকে নৃত্যসন্ধ্যায় মরণোত্তর সম্মাননা দেওয়া হবে চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষকে। বিজ্ঞপ্তি।