
এক কথায় প্রকাশে
এক কথায় প্রকাশ করো তো, সব বাধা অতিক্রম করে ফিরে আসেন যিনি।
মাশরাফি বিন মুর্তজা, স্যার।
দৃঢ় মনোবল বোঝাতে
কী রে মামা, জিপিএ কত?
জিপিএ মাশরাফি আসছে।
তাই তো বলি, এত হাসিখুশি লাগে ক্যান! মাশরাফির মতো দুর্ধর্ষ জিপিএ পাইছস, না?
না রে, মাশরাফির মতো চোটে আক্রান্ত, অস্ত্রোপচার হওয়া, নিক্যাপ পরা জিপিএ পাইছি।
ভালোবাসার গুরুত্ব বোঝাতে
তোমাকে আমি মাশরাফির মতো ভালোবাসি।
তুমি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, এত দিন বলোনি কেন?
প্রেমিকাদের আদুরে ডাকে
তোমাকে না দেখলে কিছু ভালো লাগে না। খুব কষ্ট হয়। মনে হয় বেঁচে থেকেও মরে যাচ্ছি...
ওরে আমার মাশরাফিটা, পাগলামি কোরো না। আর তো মাত্র কয়েকটা দিন।