নগরের হালিশহরে মুক্তবিহঙ্গ ক্লাবের বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। সম্প্রতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দিন আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক দিদারুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাহী সদস্য শাহজাদা আলম, মো. আলী আজম। বিজ্ঞপ্তি।