>কদিন বাদেই বাংলা নববর্ষ। বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে সবাই। নতুন বছরের আগমন উপলক্ষে গ্রামেগঞ্জে মেলার আয়োজন শুরু হয়েছে। আয়োজিত মেলায় সবার পছন্দ মজাদার মুরালি ও সাঁচ। বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, নববর্ষে সারা দিনের ঘোরাঘুরির মধ্যে মুরালি ও চিনির সাঁচ খেলে শক্তি পেতে পারেন। তিনি বলেন, মুরালি ও সাঁচ প্রায় একই উপকরণ দিয়ে তৈরি। মুরালি তৈরি করা হয় ময়দা ও চিনি দিয়ে। সাঁচ তৈরি করা হয় চিনির শিরা দিয়ে।

মুরালি
সাঁচ