রাউজান কলমপতি সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে। ২১ অক্টোবর উপজেলার কলমপতি এলাকার গৌরাঙ্গবাড়ি প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩৭ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
পরিষদের সভাপতি অমর কৃষ্ণ দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। বক্তব্য দেন অরুণ সরকার, রবি শংকর দাশ, জয়ব্রত দাশ, নিতাই প্রসাদ ঘোষ, সুধীর দে, অরুণ মুহুরী, অসিত সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।