সাবেক সরকারি কর্মকর্তা আজিজ উল্লাহ খান (৯৩) গত শনিবার রাত দুইটায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি আট ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান। আজিজ উল্লাহ খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শায়েস্তা খান ও এনসিসি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহব্বত খানের বাবা। গতকাল রোববার নগরের লালদীঘি মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।