বছর ঘুরে ঈদ নিয়ে আসে আনন্দের উপলক্ষ, খুশির বার্তা। ঈদ ঘিরে আমাদের অপেক্ষার প্রহর যেন ফুরোয় না। ঈদের উদ্যাপন হওয়া চাই সেরা। কে কোন পোশাক পরবে, কী খাবার রান্না হবে, কার বাড়িতে কার নিমন্ত্রণ—চলতে থাকে নানা পরিকল্পনা, আলোচনা ও প্রস্তুতি। এ সবই যেন ঈদ উদ্যাপনের অবিচ্ছেদ্য অংশ।

ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে তোলে, রাঙিয়ে তোলে নতুন–রঙিন সব পোশাক। ঈদ উপলক্ষে নতুন পোশাক কেনার ধুম পড়ে যায় প্রতিটি পরিবারে। যার যার সামর্থ্য অনুযায়ী পাঞ্জাবি, শাড়ি, কুর্তি, বাচ্চাদের পোশাকসহ চলে পছন্দসই কেনাকাটা। পুরোটা বছর ঈদপোশাকগুলো যেন থাকে নতুনের মতো, সে জন্য সাধ্যের মধ্যেই কিনতে পারেন আরএফএল ওয়্যারড্রোব। এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টারব্যাচ, যা পোকামাকড়ের আক্রমণ থেকে কাপড়কে রাখে সুরক্ষিত। ফলে আলাদা করে ন্যাপথলিন বা অন্য কিছু ব্যবহারের প্রয়োজন নেই।
বিভিন্ন সাইজে নান্দনিক ডিজাইনে সারা দেশে পাওয়া যাচ্ছে আরএফএল ওয়্যারড্রোব। অনলাইনে খোঁজ করে দেখে নিতে পারেন। ডিজাইন পছন্দ হলে আর দামে মিললে ঢুঁ দিন আপনার ঘরের পাশের শোরুমে। অনলাইনেও অর্ডার করতে পারেন। ওয়্যারড্রোবগুলোর দামও হাতের নাগালে। ৫০০০ টাকা থেকে শুরু করে ১০ হাজারের ভেতরে। যে টাকায় আপনি একটা পোশাক কেনেন, সেই টাকা দিয়েই কিনে নিতে পারেন অনেক পোশাক রাখার ওয়্যারড্রোব। ওগুলো খুব সহজে বহনযোগ্য। রাখতেও ঘরের খুব বেশি জায়গা নেবে না। আবার টেকসইও। ঈদ উপলক্ষে এসেছে নতুন ডিজাইনের সব কালেকশন।
বিজ্ঞাপন বার্তা