যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ শাখার উদ্যোগে ১১ মার্চ নগরের কাঠগড় জেলেপাড়ায় অবস্থিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বিদ্যালয়ের দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিটের প্রাক্তন যুব প্রধান সৈয়দ শাহরিয়াত হোসাইন। সভাপতিত্ব করেন ইউনিটের প্রধান আর্সেল আজিম। অনুষ্ঠান শেষে শিশুদের নিয়ে খেলার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।