যে বিয়ের ছবিগুলো বিক্রি হয়েছিল কোটি কোটি টাকায়

আজ ৯ ডিসেম্বর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। তাঁদের বিয়ের সমস্ত আয়োজন আর আনুষ্ঠানিকতায় বজায় রাখা হয়েছে চূড়ান্ত গোপনীয়তা। শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের ছবি ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের মাধ্যমে প্রকাশ্যে আসবে। এ পর্যন্ত তো ঠিকই ছিল; তবে শোনা যাচ্ছে, বিয়ের ভিডিও দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে। আর এ জন্য এই জুটি পাবেন ১০০ কোটি রুপি! ভিডিও ব্যাপারটা অভিনব হলেও বিয়ের ছবি বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর ধারণাটি অবশ্য একেবারে নতুন নয়। পশ্চিমা বিশ্বের তারকারা হরহামেশাই কাজটা করে থাকেন। এই বেলা দেখে নেওয়া যাক ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য বিক্রি হওয়া তারকাদের কয়েকটা বিয়ের ছবি।
মার্কিন তারকা জর্জ ক্লুনি আর ব্রিটিশ-লেবানিজ আইনজীবী আমাল ক্লুনিও বিয়ের ছবি দেখা গেছে বেশ কয়েকটি ম্যাগাজিনের প্রচ্ছদে। এর ভেতর রয়েছে ‘হ্যালো’, ‘পিপল’, ‘প্যারিস মাচ’
ছবি: সংগৃহীত
মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ক্লোয়ি কার্ডাশিয়ান ও বাস্কেটবল খেলোয়াড় লামার ওডোমের বিয়ের এই ছবিও ছাপা হয়েছে ‘ওকে’ ম্যাগাজিনে। ছবিটি তিনি বিক্রি করেছিলেন ২ কোটি ৫৬ লাখ টাকায়
মার্কিন কমেডি সিরিজ ‘ডেসপারেট হাউসওয়াইফ’ তারকা ইভা লঙ্গরিয়া ও এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) তারকা টনি পার্কার তাঁদের বিয়ের এই সাধারণ ছবি বিক্রি করেছিলেন ১৭১ কোটি ২২ লাখ টাকায় (২০ মিলিয়ন ডলারে)। তবে শর্ত ছিল, ম্যাগাজিন প্রকাশিত হওয়ার আগে বিয়ের ছবি তো দূরের কথা, বিয়ের কথাও কাউকে জানাতে পারবে না
ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব জেড গুডি তখন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছাকাছি। চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যু থেকে এক সপ্তাহ দূরে। ভাগ্য খুব ভালো হলে টেনেটুনে সর্বোচ্চ এক মাস বাঁচবেন। সেটি জেনে ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি জীবনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে হাসিমুখে প্রেমিক টেলিভিশন ব্যক্তিত্ব জ্যাক টুইডকে বিয়ে করলেন জেড। সেই বিয়ের ছবি প্রকাশ করে ‘ওকে’ ম্যাগাজিন। ৬০ কোটি টাকায় তাঁদের বিয়ের ছবি তোলার চুক্তি হয়েছিল এই ম্যাগাজিনের সঙ্গে। মৃত্যুর একেবারে কাছাকাছি দাঁড়িয়ে তোলা এমন হাসিখুশি বিয়ের ছবিটি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। এর ঠিক এক মাস পর ২২ মার্চ মারা যান জেড
সুইস টেনিস তারকা রজার ফেদেরার আর টেনিস তারকা মিরকা ফেদেরারের বিয়ের ছবি বিক্রি হয়েছে ৮ কোটি ৫৮ লাখ টাকায় (১ মিলিয়ন ডলার)
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন গায়ক নিক জোনাসও কম যান না। তাঁরাও বিয়ের ছবি দিয়ে হয়েছেন ‘হ্যালো’র প্রচ্ছদ। সেটি বিক্রি হয়েছে আড়াই মিলিয়ন ডলার বা ২১ কোটি ৪৬ লাখ টাকায়
‘ব্রাইডস টুডে'তে ছাপা হয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের বিয়ের ছবি। তবে এর জন্য কত নিয়েছেন, সেটি জানা যায়নি
‘পিপল’ ম্যাগাজিনে ছাপা হয়েছে মার্কিন গায়ক জাস্টিন টিম্বারলেক আর হলিউড অভিনেত্রী জেসিকা বিলের বিয়ের ছবি
‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে জায়গা করে নিয়েছে বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে। এই একটি ছবির জন্য সোনম নিয়েছেন ১২ কোটি টাকা
ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটনের বিয়েও আছে ‘হ্যালো’ ও ‘টাইম’ ম্যাগাজিনের প্রচ্ছদে