রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কারুধ্বনি আবৃত্তিকেন্দ্র, রোববার বিকেলে সংগঠনের ষোলশহর কার্যালয়ে আলোচনা, আবৃত্তি, গান, গীতিনাট্যের আয়োজন করে।এতে রবীন্দ্রনাথের সাহিত্য ও জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের পরিচালক ও মহাসচিব মেহেদী হাসান। অনুষ্ঠানে একক ও বৃন্দ কবিতা আবৃত্তি, গীতিনাট্যে অংশ নেন শাম্মী শিল্পী, বরকত উল্লাহ, ওমর ফারুক ইসলাম, আমিনুল হক, মো. আলাউদ্দিন, কাজী ইব্রাহিম, নওশীন ইয়াছমিন, রুমা আকতার, জেসমিন আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি।