রাউজান ক্লাবের উদ্যোগে ১৭ অক্টোবর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিকিৎসক
মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুকলাল দাশ, দৈনিক পূর্বদেশ–এর জ্যেষ্ঠ সহসম্পাদক মোহাম্মদ ইউসুফ। উল্লেখ্য, গত বছর রাউজান ক্লাব আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে জাকাত ও কল্যাণ তহবিল থেকে রাউজানের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মধ্যে ৪০টি সেলাই যন্ত্র, ২০টি রিকশা, ১৫০ বান ঢেউ টিন, ৩০০ পিস কম্বল, চিকিৎসা ও আর্থিক সহায়তা হিসেবে নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।