রাঙামাটির সিমেন্ট ব্যবসায়ীদের মঝধ্য বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে ডায়মন্ড সিমেন্ট। ২৪ আগস্ট সেখানকার একটি হোটলে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম চারা বিতরণ করেন। এ সময় ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী রুকন উদ্দিনের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে লংগদু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, ডায়মন্ড সিমেন্টের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) এম এ রহিম, ব্যবস্থাপক (মার্কেটিং) মো. কামরুজ্জামান, ব্র্যান্ড ও প্রোমোশনাল কর্মকর্তা আমান উল্লাহ চৌধুরী এবং বিপণন কর্মকর্তা সুধীর সরকার বক্তব্য দেন।
অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন উপজেলার ডিলার, রিটেইলারসহ শতাধিক সিমেন্ট ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।