নগরের আশরাফ আলী সড়কে রূপালী ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আবু সুফিয়ান, মো. সেলিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদ্য যোগ দেওয়া মহাব্যবস্থাপক মো. কাইসুল হক।
সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানান্তরিত শাখার ব্যবস্থাপক এ এইচ এম জামাল উদ্দিন, ব্যাংকের গ্রাহক দেলোয়ার হোসেন, মো. সোলায়মান প্রমুখ।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পরিচালক আবু সুফিয়ান বলেন, আইন মেনে চললে ব্যাংকে আর্থিক দুর্নীতি হওয়ার সুযোগ নেই। তাই সবাইকে ব্যাংকিং আইন মেনে চলতে হবে। উল্লেখ্য, শাখাটি আগে নগরের ওমর আলী মার্কেটে ছিল। বিজ্ঞপ্তি।