
চুল লম্বা করতে চাইছেন? কিন্তু রাতারাতি তো তা বাড়বে না। ধৈর্য ধরতেই হবে, আর সেই সঙ্গে সঠিক যত্নও নিতে হবে।
চুলের আগা ফেটে গেলে তা কেটে ফেলতে হয়। কারণ, আগা ফাটা থাকলে চুল তাড়াতাড়ি বাড়ে না। আবার চুল ঝরতে থাকলেও তার বৃদ্ধি হয় না। তাই বিশেষজ্ঞরা বলছেন, চুলের যত্ন নিতে এবং পুষ্টিকর খাবার খেতে। তবেই চুল সুস্থ থাকবে, আর লম্বা হবে।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান জানালেন কী কী কারণে চুল পুষ্টিহীন হয়ে যায় এবং ঝরতে থাকে।
রাশেদ মোহাম্মদ খান পরামর্শ দিলেন সবজি, ফল, মাছ, মাংস, ডিম, দুধ অর্থাৎ আঁশ ও প্রোটিনযুক্ত খাবার বেশি খেতে, যেন চুল পুষ্টি পায়।
একই কথা বললেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। তিনি বললেন, বাইরে ও ভেতর দুই দিক থেকেই চুলের যত্ন নিতে হয়। অর্থাৎ পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত যত্নও নিতে হবে চুলের। ডিম, দুধ, ছোট মাছ, ওমেগা–৩ যুক্ত সামুদ্রিক মাছ, আমলকী ও ভিটামিন ‘ই’ যুক্ত খাবার চুলে পুষ্টি জোগাতে সবচেয়ে উপকারী। সপ্তাহে অন্তত এক দিন তেল মালিশের পর চুলে প্যাক লাগাতে পারেন। তবে চুলের গোড়া মজবুত রাখার জন্য সপ্তাহে তিন দিন নিয়ম করে তেল মালিশ করুন। যাদের চুলে খুশকি বা মাথায় ফুসকুড়ি আছে, তাঁরা নারকেল তেলের সঙ্গে এক চিমটি কর্পূর মিশিয়ে নিতে পারেন।
রাহিমা সুলতানা বলেন, চুল সুস্থ থাকলে তবেই না তা বৃদ্ধি পাবে। আর চুল সুস্থ রাখার জন্য কিছু ঘরোয়া প্যাকের উপায়ও বলে দিলেন তিনি।