লোহাগাড়া উপজেলায় বড় হাতিয়া ইউনিয়নের মনুফকির হাট এলাকায় ১৯ ফেব্রুয়ারি বিকেলে সামাজিক সংগঠন বড় হাতিয়া দরিদ্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চাল, কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন। সভায় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এতে অসহায় দরিদ্ররা উপকৃত হবেন। এ সময় উপস্থিত ছিলেন বড় হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান, জসিম উদ্দিন, মোছলেম উদ্দিন, খোকন চন্দ্র নাথ, শিমুল বড়ুয়া প্রমুখ।