শব্দনোঙরের কর্মশালায় ভর্তি চলছে

চার দিনব্যাপী কর্মশালা ১৫ জানুয়ারি শুরু হবে। দেশবরেণ্য বিভিন্ন মিডিয়াব্যক্তিত্ব এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। শেষ হবে ১৮ জানুয়ারি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পেশাজীবীরাও এ কর্মশালায় অংশ নিতে পারবেন। বিস্তারিত জানতে ০১৭৪৬২১৪৭৮০, ০১৮৪৩৩৫২৯২৪, ০১৭১৬১৭৭৯০৫ নম্বরে ফোন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।