শিল্পী অন্বেষণ

মধুর কণ্ঠে গান সুরের কলতানজীবন কলরব থেমে গেছে সব।ফকির লালন সাঁই কণ্ঠে তোলেন হাই।ধুলোয় ওড়া সুর মেঘ ভেজা দুপুর অতল নদীর জল এখনি নিষ্ফল। হাছন রাজা কয় এ কী অবক্ষয়! গানের মঞ্চে ঢং গ্রামোফোনে জংতবলাতে নেই তাল সুকণ্ঠের আকাল কোকিল গেল কই? খোঁজ পাঠ্যবই। মাঝির কণ্ঠে গান জলের কলতান সুরের কলরব থেমে গেছে সব।শিল্পী গেল কই খোঁজ করো টিপসই।