জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন, শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং সংঘাতে জড়িত হওয়া শিশুদের সঠিক পথে আনতে নগরের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ব্রাইট বাংলাদেশ ফোরাম। অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২২ থেকে ২৪ নভেম্বর পাঁচলাইশ মডেল থানায় তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহি উদ্দিন মাহমুদ ও ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। কর্মশালার প্রশিক্ষক ছিলেন অপরাজেয় বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির। এতে প্রশিক্ষণার্থী হিসেবে পাঁচলাইশ মডেল থানার ৭৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।