
শীতার্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করছে তরুণদের সংগঠন ইয়ুথ ভয়েস। গত ২৯ নভেম্বর নগরের বিভিন্ন স্থান থেকে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহ করা হয়। ওই দিন নীল টি-শার্টে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নগরের পাঁচটি মোড়ে (আগ্রাবাদ, জিইসি, গোলপাহাড়, প্রবর্তক ও ২ নম্বর গেট) তহবিল সংগ্রহ করেন সদস্যরা। যে কেউ এগিয়ে আসতে পারেন শীতার্ত মানুষের সাহায্যে। যোগাযোগ: ০১৬৭৬৪৩১০৬৫ ও ০১৫৫৪১৮২৮৭৫ মুঠোফোন নম্বরে।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে শুরু করে চতুর্থবারের মতো শীতবস্ত্র বিতরণের কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রথমবার ২০০ জন, পরের বছর ৪৮০ জন ও গত বছর এক হাজার ৩০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র দিয়েছেন সংগঠনের সদস্যরা। বিজ্ঞপ্তি।