চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলাধীন বরমা ইউনিয়নের সামাজিক সংগঠন শুক্লাম্বর তরুণ সংঘের সাধারণ সভা সম্প্রতি সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ছিলেন সুরঞ্জিত ভট্টাচার্য। সভায় সংগঠনের বিগত বছরের হিসাব-নিকাশ পেশ করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সুরঞ্জিত ভট্টাচার্যকে সভাপতি, আশীষ দত্তকে সহসভাপতি ও মধুসূদন দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।