
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য প্রথম সোনার পদকজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরীর কাছে গণিত হলো খেলার মতো। প্রশিক্ষণ, চর্চা—তারপর মাঠে নামা। গণিতের সঙ্গে যার সখ্য, তার সাক্ষাৎকারও নেওয়া হলো সংখ্যায় সংখ্যায়।
সাক্ষাৎকার গ্রহণ: মো. সাইফুল্লাহ
১ শব্দে পদক জয়ের অনুভূতি
শান্তি!
গণিত অলিম্পিয়াডের মজার ২ ঘটনা...
গণিত ক্যাম্পের শেষ দিন রাতের বেলা আমরা ঘুমাই না। সারা রাত গল্প করি, সিনেমা দেখি। ২০১৭ সালে ঢাকায় ক্যাম্পের শেষ রাতে ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম দেখেছিলাম। সেটা খুব মজার ছিল।
আরেকটা মজার ঘটনা ঘটেছে এবারের আইএমওতে। আইএমওর পরীক্ষার আধঘণ্টা আগে সাধারণত আমরা হলে ঢুকি। এবার এক ঘণ্টা আগেই ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, প্রথম আধঘণ্টা আমরা যা খুশি করতে পারি। ফিনল্যান্ডের একটা দল হঠাৎ দুই সারির মাঝখানে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর ওরা পতাকা নিয়ে মিছিলের মতো করল। নিজ নিজ দেশের পতাকা নিয়ে আমরাও তাতে যোগ দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য পরীক্ষা, গণিত, নম্বর, পদক, টেনশন...সব মাথা থেকে দূর হয়ে গিয়েছিল।
গণিত অলিম্পিয়াড থেকে ৩ প্রাপ্তি
আইএমওতে পাওয়া ভিনদেশি ৪ বন্ধু...
গণিতকে ভয় না পাওয়ার ৫ পরামর্শ...
আইএমওর ৬ প্রশ্ন যখন হাতে এল...
দুই দিনে ছয়টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম দিনের প্রশ্ন দেখে আমার মুখে হাসি এসে গিয়েছিল। ৩ নম্বরে ছিল ‘কম্বিন্যাটোরিকস’-এর অঙ্ক, আমার সবচেয়ে প্রিয়। দ্বিতীয় দিন ঘটল একটা মজার ঘটনা। রাফায়েল নামে গ্রিক এক ছেলে জানতে চাইল, ‘তোমার দেশ এখন পর্যন্ত কয়টা স্বর্ণপদক পেয়েছে?’ আমি বললাম, ‘একটাও না।’ ও বলল, ‘আমি নিশ্চিত, আজকের পর থেকে এই প্রশ্নের উত্তরে তোমরা অন্তত “একটা” বলতে পারবে।’
পরীক্ষার আগের শেষ ৭ দিন...
আইএমওর পরীক্ষা অন্য কোনো পরীক্ষার মতো নয়। শেষ মুহূর্তে ‘রিভাইস’ দেওয়ার কিছু নেই। সুতরাং আমাদের সময়টা মোটামুটি মজায় কেটেছে। এবার যেমন আমরা সিনেমা হলে ডেডপুল টু দেখতে গিয়েছিলাম। রোমানিয়ায় রওনা হওয়ার আগে ঢাকায় কিছুদিন খালার বাসায় ছিলাম। তখন ফ্যান্টাসি কিংডমে বেড়াতে গিয়েছি।
স্কুলের ৮ বিষয়ের মধ্যে যেটাতে আমি সবচেয়ে দুর্বল ছিলাম...
বাংলায় নম্বর তোলা একটু কঠিন মনে হয়।
৯ শব্দে আমার স্বপ্ন...
এখনো সেভাবে ভাবিনি। আপাতত একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই।
১০ বছর পর নিজেকে যেখানে দেখতে চাই...
যা-ই করি না কেন, মানুষের জন্য কিছু করার সুযোগ যেন থাকে।