‘জনপ্রিয় সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার বলেছেন, প্রমিত উচ্চারণের পাশাপাশি সংবাদ উপস্থাপনের জন্য সংবাদমনস্ক হওয়া দরকার।’নান্দনিকের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত টিভি সংবাদ উপস্থাপনা ও কথাবন্ধু (আরজে) প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, রেডিও টুডের স্টেশন ইনচার্জ বিশ্বজিৎ পাল ও নান্দনিকের নির্বাহী প্রধান তাজুল ইসলাম। নান্দনিকের পরবর্তী কর্মশালা শিগগির শুরু হবে। বিস্তারিত ফোনে (০১৮২০ ৩২৮১৮১) জানা যাবে।