সপ্তাহের আওয়াজ

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

chutirdine@prothom-alo.info  www.facebook.com/chutirdine 

বিল গেটস পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, অথচ তিনিও উইন্ডোজ ১০ ব্যবহার করেন এবং আমিও উইন্ডোজ ১০ ব্যবহার করি। এই দিক থেকে আমরা দুজনই একই স্তরের মানুষ।

সুদিপ্ত কুমার নাগ, সরকারি এম এম সিটি কলেজ, খুলনা।

মানুষের আচরণের রুক্ষতার সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীও যেন রুক্ষ হয়ে উঠছে।

জেরিন, রাজশাহী।

সন্তানের কাছে মায়ের হাতে রান্না করা খাবার পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু। কী মসলা যে মাখা থাকে মায়ের হাতে!

জাহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ভাবছি দুটি ফ্রিজ কিনব। একটাতে খাবার থাকবে, অন্যটাতে আমি থাকব। যা গরম...

রাজিব কবির, এন এস সরকারি কলেজ, নাটোর।